হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হাওজা ইলমিয়ার পরিচালক আয়াতুল্লাহ আ’রাফির শোকবার্তার পাঠ্য নিম্নরূপ:
বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
জাফরি মাযহাবের শিক্ষার্থীদের বহু বছর শিক্ষাদান ও প্রশিক্ষণের পর এবং মূল্যবান গ্রন্থ রচনার পর, শ্রদ্ধেয় ধর্মীয় ব্যক্তিত্ব ও সম্মানিত শিক্ষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হাজি শাইখ আব্বাস জুহাইরি-এর প্রয়াণ অত্যন্ত দুঃখজনক।
আমি সে মহান একনিষ্ঠ বিদ্বানের শোকে তাঁর সম্মানিত পরিবার, ছাত্র ও অনুগামীদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য উচ্চ মর্যাদা ও আল্লাহর নেক বান্দাদের সাথে হাশর কামনা করছি। আর তার পরিবার-পরিজনের জন্য হৃদয়ের প্রশান্তি, বিপুল ও স্থায়ী সওয়াব প্রার্থনা করছি।
আলিরেজা আ’রাফি
হাওজা ইলমিয়াগুলোর পরিচালক
আপনার কমেন্ট